সিলেটে জনসভায় তারেক রহমান নির্বাচনের আগে একটি দল মানুষকে ঠকাচ্ছেই না, শিরকিও করাচ্ছে

নবযাত্রা ডেস্ক

নির্বাচনের আগে একটি দল শুধু ‘ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শেরকি করাচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

1000246285

এক পর্যায়ে জনসভায় শ্রোতা হিসেবে দাঁড়িয়ে থাকা একজনকে মঞ্চে ডেকে নিয়ে বিএনপি চেয়ারম্যান প্রশ্ন করেন, ‘আপনি কাবা শরিফে গেছেন, কাবা শরিফের মালিক কে?’ ওই ব্যক্তি উত্তর দেন, ‘আল্লাহ’।

তারেক রহমান জানতে চান, ‘আমরা মুসলমান সবাই, এই দিন-দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিক কে?।’ উত্তর আসে, ‘আল্লাহ’।

1000246286

বিএনপি চেয়ারম্যান আবার প্রশ্ন রাখেন, ‘এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে?’ উত্তর আসে, ‘আল্লাহ’। তিনি প্রশ্ন করেন, ‘বেহেস্তের মালিক কে?’ জবাবে ওই ব্যক্তি বলেন, ‘আল্লাহ’। তারেক এবার জানতে চান, ‘দোজখের মালিক কে?’ জবাব আসে, ‘আল্লাহ’। এ সময় সমস্বরে ‘আল্লাহ, আল্লাহ’ উত্তর দিচ্ছিলেন উপস্থিত জনতাও।

1000246287

এরপর তারেক রহমান বলেন, ‘আপনারা সকলেই সাক্ষী দিলেন, দোজখের মালিক আল্লাহ; বেহেস্তের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে নির্বাচনের আগেই একটি দল ‘এই দেব, ওই দেব বলছে’; টিকেট দেব বলছে না?

‘যেটার মালিক মানুষ না, সেটার কথা যদি সে বলে, শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর, একমাত্র সবকিছুর অধিকার- উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে-বোঝেন এবার’ বলেন তারেক তারেক রহমান।

1000246288

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা; নাউজুবিল্লাহ। প্রিয় ভাই-বোনেরা, কেউ কেউ বলে অমুককে দেখেছি, তমুককে দেখেছি- এবার একে দেখেন।’

তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, ১৯৭১ সালের যুদ্ধ, যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি। সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি। যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে। এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা-তাদের সম্মানহানি হয়েছে; কাজেই তাদেরকে তো বাংলাদেশের মানুষ ইতোমধ্যেই দেখেই নিয়েছে।’

‘এই কুফরির বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ঐ যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে।’-এমন আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *