হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল ও খাল কাটার দায়ে এক ব্যাক্তিকে অর্থদন্ড

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীর চিকনদন্ডীতে গতকাল সোমবার গভীর রাতে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসন। কৃষি জমির টপ সয়েল ও অবৈধ ভাবে খাল কাটার দায়ে এই দন্ড প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মসিউজ্জামান জানান, গতকাল উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে কৃষি জমির টপ সয়েল কাটা এবং অবৈধ ভাবে খাল কাটার সংবাদ অবহিত হয়ে তিনি গভীর রাতে সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। মো: রাসেল, পিতা: ফয়েজ আহমেদ কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্দেশনায় জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য ইতিমধ্যে হাটহাজারী উপজেলায় কৃষি জমির টপ সয়েল কাটা ও অবৈধ ভাবে খাল কাটার মহাউৎসব শুরু হয়েছে। ক্ষমতাসীন দলের এক নেতার অনুসারী ও কিছু জনপ্রতিনিধির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এই অবৈধ কাজ করছে। এমন বেপড়োয় ভাবে এই অবৈধ কাজ করছে তারা ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছে। তাছাড়া সমমহাসড়কের পারে এবং মহাসড়কের উপর প্রতিষ্ঠিত হাটবাজারে সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভাড়া দিয়ে কথিত এই নেতার অনুসারীরা টাকা আদায় করছে। বিশেষ করে সরকারহাট বাজারে এই অবৈধ দখল প্রবনতা সীমাহীন ভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানায়। প্রশাসন যেন অবৈধ দখলদার ও কৃষি জমির টপ সয়েল ও অবৈধ ভাবে খাল কাটাকারীদের কাছে অসহায়।

এব্যাপারে অভিযান পরিচালনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি গভীর রাতে অভিযান পরিচালনা করতে গিয়ে রাতে আর ঘুমাতে পারছে না। তারা এত বেপরোয়া হয়ে উঠছে কোন অবস্থায় আইনকে তোয়াক্কা করছে না। তার একার পক্ষে এই অনৈতিক কাজ রোধ করা কঠিন হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *