২০ সেপ্টেম্বর চিড়িয়াখানায় আসছে জোড়া জলহস্তি

প্রাকৃতিক পরিবেশে কুমিরের জন্য
তৈরি করা হয়েছে নতুন খাঁচা।

মরিয়ম জাহান মুন্নী
চট্টগ্রাম চিড়িয়াখানায় আরেক জোড়া নতুন প্রাণীর যোগ হতে চলেছে চলতি মাসে। চিড়িয়াখানাকে আরও আধুনিক ও পর্যটকবান্ধব করতে আগামী ২০ সেপ্টেম্বর ঢাকা জাতীয় চিড়িয়াখানা থেকে আনা হচ্ছে এক জোড়া জলহস্তি। পাশাপাশি কুমিরের জন্য তৈরি করা হয়েছে প্রাকৃতিক পরিবেশসম্মত নতুন খাঁচার।
সরেজমিনে দেখা যায়, চিড়িয়াখানায় আগে যেখানে কুমিরের খাঁচা ছিল সেখান থেকে স্থানান্তর করে পাহাড়ের পশ্চিম পাশে লেকের মধ্যে সম্পুন্ন প্রাকৃতিক পরিবেশে তৈরি কার হয়েছে কুমিরের নতুন খাঁচা। এদিকে, কুমিরের আগের জায়গায় নতুন করে তৈরি করা হচ্ছে চিড়িয়াখানার নতুন অতিথি জলহস্তির বসস্থান। এরমধ্যে প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। আগামী কয়েক দিনের মধ্যে সম্পুন্ন কাজ শেষ হবে।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথমবারের মত জলহস্তি আনা হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। যেহেতু চট্টগ্রাম চিড়িয়াখানায় অনেকগুলো বাঘ আছে তাই তাদেরকে দুটি বাঘ দেয়া হচ্ছে। সে পরিবর্তে তাদের থেকে আমরা এক জোড়া  জলহস্তি আনছি। দর্শনার্থীদের আকৃষ্ট করতে চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতেই নতুন নতুন প্রাণীর সংযোগ করা হচ্ছে। প্রাণীদের জন্য বাড়ানো হচ্ছে খাঁচার। উল্লেখ্য চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য আনা হয়েছে ম্যাকাউ, সিংহ, ক্যাঙ্গারু, ওয়েলবিস্ট, লামাসহ অনেক প্রাণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *