২ আন্তর্জাতিক চলচ্চিত্রসহ তিনদিনের তথ্যচিত্র উৎসব ও কর্মশালাশুরু আলিয়স ফ্রঁসেজে

নিজস্ব প্রতিবেদক


জাতীয় এবং আন্তর্জাতিক সাত চলচ্চিত্র নিয়ে আলিয়স ফ্রঁসেজে তিনদিন ব্যাপী শুরু হয় তথ্যচিত্র উৎসব এবং কর্মশালা। উৎসবে বিখ্যাত ফরাসি তথ্য চিত্র নির্মাতা জুলি ক্ল্যাভিয়ের ও ক্যামিল পঁসাঁ’র প্রদর্শীত দুইটি ডকুমেন্টরিসহ ৫ বাংলাদেশী পরিচালকের পাঁচটি ডকুমেন্টরি প্রদর্শীত হবে।


গতকাল বিকেল চারটায় আলিয়স ফ্রঁসেজ হলে এ উৎসবের উদ্বোধন করেন আলিয়স ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ব্রুনো লাত্রুাম্প। তথ্যচিত্র উৎসবের আয়োজিত আলোচনা সভায় অতিথি ছিলেন, শিল্পী ও শিক্ষাবিদ অধ্যাপক ঢালী আল মামুন, লেখক ও চলচ্চিত্র সমালোচক আলম খোরশেদ, চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম, পরিচালক তারেক আহমেদ, চলচ্চিত্র নির্মাতা রফিকুল আনোয়ার রাসেল ও হেড অব কমিউনিকেশন (সিআইডিএফএফ) তানিম ইবনে ইউসুফ।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে আলিয়স ফ্রঁসেজ পরিচালক ব্রুনো লাত্রুাম্প বলেন, ডকুমেন্টরি বা চলচ্চিত্র যাই বলা হয় না কেন সংস্কৃতিক এ অংশটি অন্য সব কিছুর চেয়ে খুবই শক্তিশালী। কারণ এখানে অভিনয়ের মাধ্যমে মানুষের জীবনের কাহিনী ফুটে উঠে। এটি নিয়ে আন্তর্জাতিক পুরস্কারে ভুষিত হয়েছে অনেক গুণী পরিচালক। তাই সংস্কৃতির এ অঙ্গনকে আরো শক্তিশালী করার জন্য ডকুমেন্টরি নিয়ে পড়ালেখা করা প্রয়োজন।


এসময় তিনি আরো বলেন, আমরা গর্বিত জুলি ক্ল্যাভিয়ার, আমিরুলের আরহাম, ক্যামিল পঁসাঁ, আসমা বীথি, খন্দকার ওহিদ, হুমায়রা বিলকিস ও শামসুল আলম স্বপনের মত চিত্র নির্মাতাদের কাজ নিয়ে এই উৎসবের আয়োজন করতে পেরেছি।


অধ্যাপক ঢালী আল মামুন বলেন, চলচ্চিত্র মানুষের স্মৃতিশক্তিকে জাগিয়ে তুলে। কারণ এরমাধ্যমে মানুষ তার জীবনের মিল খুঁজে পায়। আর ডকুমেন্টরি হচ্ছে মানুষের জীবনের অংশ। আমাদের দেশে এসব ডকুমেন্টরি নিয়ে খুব একটা কাজ হয় না। অথচ বিশ্বের উন্নতশীল দেশগুলোতে এসব ডকুমেন্টরির খুব পপুলার। তবে চট্টগ্রামে এখন তরুণরা বেশ ভালো ডকুমেন্টরি তৈরি করছেন। যা প্রশংসার দাবিদার। এছাড়া এখানে ডকুমন্টরির জন্য ভালো জায়গা আছে বলে আমার মনে হয়।
আলম খোরশেদ বলেন, ডকুমেন্টরি মানে যে শুধু তথ্যচিত্র তা নয়, এটিতে সত্য চিত্রও বলা যেতে পারে। কারণ ডকুমেন্ট তৈরি হয় সত্য ঘটনাকে কেন্দ্র করে। বাংলাদেশে ডকুমেন্টরি দেখার খুব একটা প্রয়াস নেই বললেই চলে। যে কারণে সংস্কৃতিক অঙ্গনে এটি অনেকটা পিছিয়ে রয়েছে। যদি আমরা যারা দর্শক আছি তারা যদি ডকুমেন্টরিগুলো হলে গিয়ে দেখি তাহলে ভবিষ্যতে অনেক ভালো পরিচালক তৈরি হবে এবং ডকুমেন্টরি দেখতে পাবে দর্শক।


আলোচনা পর্ব শেষে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক হুমায়রা বিলকিসের ৮৪ মিনিটের ‘থিং আই কুড নেভার টেল মাই মাদার’ নামের ডকুমেন্টরি ফিল্মটি প্রদর্শীত হয়।
আজকের আয়োজন: আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলিয়স ফ্রঁসেজ হলে ডকুমেন্টরি নিয়ে বিখ্যাত ফরাসি তথ্য চিত্র নির্মাতা জুলি ক্ল্যাভিয়েরের পরিচালনায় একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। এরপর বিকাল ৪টায় পরিচালক ক্যামিল পঁসাঁ’র ৯৪ মিনিটের, খধ ঈড়সনধঃঃধহঃব বা ‘যোদ্ধা’ ছবিটি প্রদর্শীত হবে। সন্ধ্যা ৬টায় প্রদর্শীত হবে খন্দকার ওহিদার পরিচালিত ১৮ মিনিটের চলচ্চিত্র ‘ড্রিম ইউয়ুর মিউজিক’। সন্ধ্যা সাড়ে ৬টায় শামসুল আলম স্বপনের ‘লতিকা’ চলচ্চিত্রটি প্রদর্শীত হবে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আসমা বীথির ‘দুপ্রোজিরি’ চলচ্চিত্রটি প্রদর্শীত হবে।


আগামী কালের আয়োজন: আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা জুলি ক্ল্যাভিয়েরের আরেকটি কর্মশালা অনুষ্ঠিত হবে। এরপর চলচ্চিত্র প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠান বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৪টায় আমিরুল আরহামের প্রযোজিত ‘জনগণের ডাক্তার’ ডকুমেন্টরি, সন্ধ্যা ৬টায় জুলি ক্ল্যাভিয়েরের ৫৪ মিনিটের লিয়েম্বা, তানজানিয়া, ফ্রান্স ডকুমেন্টটি প্রদর্শনীর মধ্য দিয়ে তিনদিনের অনুষ্ঠানের শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *