নবযাত্রা প্রতিবেদন
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আগামী ৪ জুন সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ।
মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে আওয়ামী লীগের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। যৌথসভা শেষে বেরিয়ে যাওয়ার সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ কর্মসূচির কথা জানান।