আসছে হাইড্রোজেন চালিত বিমান

নবযাত্রা ডেস্ক

নতুন প্রজন্মের প্রকৌশলীরা শূন্য কার্বন নির্গমনের প্রতিশ্রুতি দিয়ে জোরেশোরে হাইড্রোজেনচালিত বিমান তৈরির চেষ্টা করছেন।

স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয় দেশই বিমানের জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেন নিয়ে গবেষণা করেছিল। সোভিয়েত ইউনিয়ন এক্ষেত্রে এগিয়ে ছিল। তাই সোভিয়েত ইউনিয়নকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে দেশটির সরকার সার কারখানার আড়ালে একটি গবেষণাগার তৈরি করে ।এই গবেষণাগারে কৃষকদের জন্য সার উৎপাদনের পরিবর্তে বিশ্বের বৃহত্তম তরল হাইড্রোজেন নিয়ে গবেষণা করা হয়। এর নাম ছিল প্রজেক্ট সানটান। প্রায় ২৬ বর্গকিলোমিটার আয়তন নিয়ে গবেষণাগারটি নির্মিত হয়। ১৯৫০-এর দশকের শেষের দিকে সোভিয়েত পারমাণবিক অস্ত্রাগারে গুপ্তচরবৃত্তি করার জন্য আমেরিকার তৎপরতার কেন্দ্রস্থল ছিল গবেষণাগারটি।

১৯৫৭ সালে যখন একটি তরল হাইড্রোজেনচালিত রকেটের ওপরে স্পুটনিক উৎক্ষেপণ করা হয় তখন সোভিয়েত ইউনিয়নের হাইড্রোজেন জ্বালানি নিয়ে গবেষণার অগ্রগতির বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে ।

১৯৮৮ সালে সোভিয়েত ইউনিয়ন তরল হাইড্রোজেন ব্যবহার করে বিমান চালিয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে এই কর্মসূচি হ্রাস পায়। এখন নতুন প্রজন্মের প্রকৌশলীরা শূন্য কার্বন নির্গমনের প্রতিশ্রুতি দিয়ে আরও জোরেশোরে হাইড্রোজেনচালিত বিমান তৈরির চেষ্টা করছেন। সূত্র :বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *