গ্রুপ থিয়েটার উৎসবেমঞ্চস্থ ‘কবি’  

আজ মিলনায়তনে মঞ্চস্থ
হবে নাটক ‘হিড়িম্বা’

নিজস্ব প্রতিবেদক

‘চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম’ আয়োজিত জেলা শিল্পকলা একাডেমিতে ১৩ দিনব্যাপী গ্রুপ থিয়েটার উৎসবের মঞ্চস্থ হয় অরিন্দম নাট্য-সম্প্রদায়ের নাটক ‘কবি’।

তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে নেয়া অংশ বিশেষে সায়মন জাকারিয়ার নির্দেশনা নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আকবর রেজা, সাবীরা সুলতানা বীণা, সাইফুল আলম বাবু, কাজল সেন, শেখ আনিস মঞ্জুর, শহিদুল মালিক মিরাজ, নাজিম উদ্দীন, পংকজ চৌধুরী, শারমিন আঁখি, জান্নাতুন নাঈম প্রিয়া, সিরাজাম মুনিরা, শান্তু চক্রবর্ত্তী, মিঠু তলাপাত্র, রুবেল চৌধুরী, আনিকা দাশ চেীধুরী।

কবি নাটকে দেখা যায়, অন্তজ শ্রেণির নিতাই সাধারণ থেকে কবিয়াল এবং কবিয়াল থেকে কবিতে উত্তীর্ণ হয়। দুটি স্বতন্ত্র ধারায় বিন্যস্ত এ নাটকে দেখা যায়। তারা হলেন ‘ঠাকুর ঝি’ ও ‘বসন’। এ দুই নারী বিছিন্ন দুই জীবন বৃত্তে নিতাইকে কেন্দ্র করে জীবনের শেষ পর্যন্ত প্রবাহমান ছিল। তারপরও সবকিছুকে ছাপিয়ে এক দুর্নিবার মর্মভেদী সংগীত ধ্বনিত হতে থাকে। সকল মানুষের চির অতৃপ্ত হৃদয়ের অন্তহীন হাহাকারে বলে উঠে ‘জীবন এত ছোট কেনে, এ ভূবনে ?’- উত্তরহীন এ অনন্ত জিজ্ঞাসার মধ্যেই কবি নাটকের রসবেদনা নিহিত।

এর আগে নাট্যকর্মী গৌরী নন্দিতার সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চের অনুষ্ঠানে সন্ধ্যায় মুক্ত নাটক ‘বিষয়টি অরাজনৈতিক’ পরিবেশন করেন কথক থিয়েটার। এসময় দলীয় নৃত্য পরিবেশন করে কৃত্তিকা নৃত্যালয় ও ওডিসি এন্ড টেগোর ড্যান্স মুভমেন্ট। রাতে অনুষ্ঠিত হয় নাট্যকর্মী সমাবেশ।

আজ আয়োজন: সন্ধ্যা ৭টায় মিলনায়তনে নাটক ‘হিরিম্বা’ পরিবেশন করবে ‘নাট্যাধার’। ৬টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন চট্টলকুঁড়ি ও দীপশিখা নৃত্য গোষ্ঠী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *