জরুরি বিজ্ঞপ্তি: চকবাজারে ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে

নবযাত্র প্রতিবেদন

চকবাজার ও এর আশপাশের এলাকার বাসিন্দাদের আগামীকাল রোববার সাময়িকভাবে পানি সংকটে পড়তে হতে পারে। এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ/উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল ৭ই জুন (রোববার) সকাল ৯টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে।
এসময়, চকবাজার এবং এর তৎসংলগ্ন সংলগ্ন এলাকাসমূহে পানি থাকবে না। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পানি সরবরাহ বন্ধ থাকার সময়ে কষ্ট লাঘব করতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের আজ রাতেই পর্যাপ্ত পানি মজুত রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আগামী পরশু (সোমবার) ভোর থেকে পানি সরবরাহ পরিস্থিতি আবার স্বাভাবিক হতে শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *