স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার অবিশ্বাস্য ও অবিস্মরণীয় ওয়ানডে সিরিজ জয়ের দিনে পুরস্কার হিসেবে বাংলাদেশ দলের জন্য ৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিবি।
বুধবার সেঞ্চুরিয়নে ১৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ জিতেছে বাংলাদেশ।
বিদেশের মাটিতে এমন ঐতিহাসিক জয়ের পরই বোর্ড সভাপতি নাজমুল হাসান ক্রিকেটারদের পুরস্কৃত করার ঘোষণা দেন।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানো অবিশ্বাস্য এবং অবিস্মরণীয়। এটি অবশ্যই ঐতিহাসিক এক জয়। কিছু দিন আগে দক্ষিণ আফ্রিকা ভারতকে হোয়াইটওয়াশ করেছে। বাংলাদেশ সিরিজ জিতেছে, এটা অবশ্যই বড় প্রাপ্তি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বড় অর্জনে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা’র সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৩৭ ওভারে ১৫৪/১০ রান (জানেমান মালান ৩৯, কেশভ মহারাজ ২৮, ডুয়াইন পিটোরিয়াস ২০, ডেভিড মিলার ১৬; তাসকিন আহমেদ ৫/৩৫, সাকিব ২/২৪)।
বাংলাদেশ: ২৬.৩ ওভারে ১৫৬/১ রান (তামিম ৮৭, লিটন ৪৮, সাকিব ১৮)।
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।
তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।