উচ্চ রক্তচাপ কমাবে ডাঁটাশাক

নিজস্ব প্রতিবেদক
সুস্বাদু ও পুষ্টিকর শাকের মধ্যে অন্যতম ডাঁটাশাক। যেকোনো ডাঁটা শাকই উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। ডাঁটাশাক একপ্রকার লতাজাতীয় উদ্ভিদ। এসব ডাঁটা গাছের পাতা ও ডাঁটা দুই-ই খাওয়া যায় বলে সচরাচর একে ডাঁটাশাক বলে উল্লেখ করা হয়। এই শাক দুই ধরনের। একটির পাতা সবুজ ও ডাঁটা হালকা সবুজ। অন্যটির পাতাও সবুজ, তবে কাÐ বা ডাঁটা লালচে বেগুনি রঙের। ডাঁটাশাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফলিক এসিড যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এই শাকে থাকা ভিটামিনগুলো প্রতিদিনের পুষ্টি জোগায়, ত্বক ও চুলের ক্ষয় রোধ করে, মুখের ভেতরের নরম অংশগুলোকে রক্ষা করে। এ ছাড়া এই শাকে থাকা ভিটামিন এ চোখের পুষ্টি জোগায়, রাতকানা রোগ দূর করতে ভূমিকা রাখে। এলডিএল কমিয়ে এইচডিএলের মাত্রা বাড়ায়। ডাঁটাশাকে থাকা আয়রন রক্ত তৈরিতে সাহায্য করে এবং রক্ত পরিষ্কার রাখতেও অবদান রাখে। এতে রয়েছে ভিটামিন কে, যা হাড় মজবুত করে। এটাতে স্বাভাবিকভাবে এলার্জি হওয়ার কথা নয়। তবে খাওয়ার পর যদি কারও এলার্জি হয়, সে ক্ষেত্রে এটা এড়িয়ে চলতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *