আজ জাতীয় স্বেচ্ছায় রক্তদান ওমরনোত্তর চক্ষুদান দিবস

নিজস্ব প্রতিবেদক

আজ ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান দিবস’। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রক্তদানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি’। দিবসটি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী নানা কর্মসুচীর আয়োজন করেছেন। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট দিনব্যাপী বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালন করবেন।

এরপর মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে মোটিভেশনার অনুষ্ঠানের আয়োজন করা হবে। চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এ নিয়ে রোগীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিপ্লেট বিতরণ করা হবে। এছাড়া নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *