শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে অভিভাবকদের সচেতন হতে হবে: আসলাম চৌধুরী

নবযাত্রা প্রতিবেদক
শিক্ষার্থীদের বাসায় অন্তত দুই ঘণ্টা পড়ালেখায় মনোযোগী হওয়া উচিত, তাহলে কোনো শিক্ষার্থী অকৃতকার্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

তিনি বলেন, “সন্তানের মোবাইল ফোন ব্যবহারে অভিভাবকদের সচেতন হতে হবে। ভাল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হলে অভিভাবক, শিক্ষক ও সমাজের সব স্তরের মানুষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”

রবিবার (১৮ মে) সীতাকুণ্ড উপজেলার লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি মাহবুব ই খোদা মোর্শেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদুল ইসলাম ও সহকারী শিক্ষক রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আলী আকবর।

আসলাম চৌধুরী আরও বলেন, “স্কুলের সার্বিক উন্নয়নে যাঁরা যেখানে আছেন, সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্কুলের ছাত্রী ফাওজিয়া আবিদা এবং গীতা পাঠ করেন ছাত্রী প্রত্যাশা দে।
এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সীতাকুণ্ড বিএনপি নেতা মোরসালিন, ছলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর, সদস্য সচিব খ ম নাজিম উদ্দিন, সাবেক সদস্য সচিব নুরুল আজম, ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক সালামত আলী এবং বিদ্যালয়ের ছাত্রী ফাতেমা তুজ জহুরা প্রমুখ।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *