আবার ভূমিকম্প—ঢাকাসহ বিভিন্ন এলাকায় হালকা কম্পন

নবযাত্রা প্রতিবেদক

ঢাকাসহ দেশের একাধিক এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সোয়া ৬টার একটু পর হালকা কম্পনে ঘুম ভাঙে রাজধানীর অনেক মানুষের।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভোর ৬টা ১৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১। এর কেন্দ্রস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং নরসিংদী শহরের মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৩০ কিলোমিটার।

হঠাৎ কম্পনে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকাসহ বিভিন্ন স্থানে মানুষজন নিরাপত্তার জন্য দ্রুত ঘর থেকে বের হয়ে আসে। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগের কয়েকদিনেও নরসিংদীতে ধারাবাহিকভাবে ছোট ছোট কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আবার গত সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে কক্সবাজার, উখিয়া ও চকরিয়াতেও ভূমিকম্পে কেঁপে ওঠে বিভিন্ন এলাকা।

বিশেষজ্ঞরা বলেন, এভাবে স্বল্প ব্যবধানে বারবার ভূমিকম্প হওয়া কোনো বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। তারা ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সংস্কার, উদ্ধার সক্ষমতা বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন।

দেশজুড়ে ভূমিকম্পের প্রবণতা বাড়ায় নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি জরুরি প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *