নবযাত্রা প্রতিবেদক
আজ ৯ ডিসেম্বর, রোকেয়া দিবস। নারী শিক্ষার অগ্রদূত ও সমাজ–সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন একসঙ্গে পালন করা হয় এই দিনে। তাঁর প্রতি সম্মান জানাতে প্রতিবছরই রাষ্ট্রীয় ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন আয়োজন হয়ে থাকে।
বেগম রোকেয়া ১৮৮০ সালের এই দিনে রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
নারীশিক্ষা ও নারীস্বাধীনতা নিয়ে তাঁর সংগ্রাম ও লেখনী বাংলার সমাজে নতুন ভাবনার পথ খুলে দেয়। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় তাঁর মৃত্যুর মাধ্যমে এক যুগান্তকারী অধ্যায়ের সমাপ্তি ঘটে।
রোকেয়ার চিন্তা ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানবসম্পদ উন্নয়নমুখী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সরকারিভাবেও দিবসটিকে গুরুত্বের সঙ্গে পালন করা হয়।
দিবসটি ঘিরে আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় রোকেয়া পদক প্রদান অনুষ্ঠান। এ বছর চারজন নারী বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে পদক পাচ্ছেন—
রুভানা রাকিব (নারীশিক্ষায় গবেষণা),
কল্পনা আক্তার (নারী শ্রম অধিকারে অবদান),
নাবিলা ইদ্রিস (মানবাধিকার),
ঋতুপর্ণা চাকমা (নারী জাগরণে ক্রীড়া ক্ষেত্রে অবদান)।
সভাপতিত্ব কর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।
নারীর অধিকার ও সমতার পক্ষে বেগম রোকেয়ার দীর্ঘ সংগ্রাম আজও সমাজকে অনুপ্রাণিত করে—এমন মত দিয়েছেন বিভিন্ন নারী অধিকারকর্মী ও চিন্তাবিদরা।