এনসিপির প্রথম দফা তালিকায় ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

নবযাত্রা ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সকালে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন এই তালিকা ঘোষণা করেন।
দলটির ঘোষিত প্রার্থীদের মধ্যে নারী নেতৃত্বের উপস্থিতি উল্লেখযোগ্য। ঘোষিত ১২৫ জনের মধ্যে ১৪ জনই নারী। এনসিপির কেন্দ্রীয় নেতাদের মতে, নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে দলটি শুরু থেকেই বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে, আর এই তালিকা সে প্রতিশ্রুতিরই প্রতিফলন।

বিভিন্ন অঞ্চলে নারী প্রার্থীর দৃশমান উপস্থিতি

রাজশাহী থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে পার্বত্য অঞ্চল—বিভিন্ন এলাকায় নারী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে আছেন ডা. তাসনিম জারা, ডা. মাহমুদা আলম মিতু, দিলশানা পারুলসহ বেশ কয়েকজন পরিচিত মুখ। তবে আলোচনায় থাকা সামান্তা শারমিন বা নুসরাত তাবাসসুমের নাম এবার প্রাথমিক তালিকায় নেই।
ঘোষিত তালিকা অনুযায়ী—

নওগাঁ-৫ আসনে লড়বেন মনিরা শারমিন

সিরাজগঞ্জ-৩ আসনে রয়েছেন দিলশানা পারুল

সিরাজগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)

ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা আলম মিতু

ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা

ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারা

ঢাকা-১২ আসনে নাহিদা সারওয়ার নিভা

ঢাকা-১৭ আসনে ডা. তাজনূভা জাবীন

ঢাকা-২০ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ

ফরিদপুর-৩ আসনে সৈয়দা নীলিমা দোলা

চাঁদপুর-২ আসনে ইসরাত জাহান বিন্দু

নোয়াখালী-৫ আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর

চট্টগ্রাম-১০ আসনে সাগুফতা বুশরা মিশমা

খাগড়াছড়িতে অ্যাডভোকেট মনজিলা সুলতানা

নারী নেতৃত্বের প্রতি এনসিপির বার্তা

এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, রাজনৈতিক অঙ্গনে নারীর ভূমিকা আরও শক্তিশালী করতে দলটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। প্রথম ধাপের প্রার্থী তালিকায় নারীদের অবস্থান সেই পরিকল্পনার অংশ বলেই তারা মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *