খালেদার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক

নবযাত্রা ডেস্ক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্সে এক শোকবার্তায় লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবার,বন্ধুবান্ধব ও তার রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে গভীর শোক প্রকাশ করছি। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও একজন প্রখ্যাত জননেতা ছিলেন। তার পরিবার, বন্ধু এবং অনুসারীদের প্রতি আমার সমবেদনা রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *