বোয়ালখালীতে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

নবযাত্রা ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে।

স্থানীয়রা সোমবার সকালে খালের মধ্যে লাশ ভেসে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাশটি উপুর হয়ে পড়েছিল। মৃত নারীর পরনে ছিল কালো সেলোয়ার-কামিজ, চুলে ক্লিপ লাগানো ছিল। আনুমানিক বয়স ৩০–৩৫ বছর ধরা হচ্ছে।

খালের বিশেষত্ব হলো, বর্ষার সময় এটি পূর্ণ জলধারায় ভরা থাকলেও শুকনো মৌসুমে পাহাড় থেকে অল্পমাত্রা পানি আসে। তাই লাশ ভেসে আসার সম্ভাবনা কম বলে স্থানীয়রা জানিয়েছেন। আবার অনেকে বলছেন অর্ধগলিত লাশটি ভেসেও আসতে পারে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য পুলিশ যায়। পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *