ধর্মীয় সম্প্রীতির আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

দেশকে এগিয়ে নিতে সব ধর্মের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় ভিন্নতা থাকলেও দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

প্রতিনিধি দলের সদস্যরা সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং দেশের অগ্রগতিতে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *