অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান অবক্ষয়িত সমাজে ব্যক্তিত্ব সৃষ্টিতেবইটি আলোর পথ দেখাবে

অমর একুশে বইমেলায় তৃতীয় চোখ প্রকাশন আয়োজিত লেখক নিজামুল ইসলাম সরফী রচিত ‘ব্যক্তিত্বে সৃষ্টিতে চট্টগ্রাম’ বইয়ের  মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ইষ্ট ডেল্টা ইউনির্ভাসিটির উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। তিনি বলেন ‘সমাজকে অবক্ষয়ের হাত থেকে তুলে আনার ক্ষেত্রে নিজাম সরফীর গ্রন্থ ‘ব্যক্তিত্বে সৃষ্টিতে চট্টগ্রাম’ নিঃসন্দেহে সমাজকে আলোকিত করবে। সমকালিন চট্টগ্রামকে ধারণ করে বইটি পূর্ণাঙ্গভাবে না হলেও সহায়ক গ্রন্থ হিসেবে এটি ভবিষ্যতের গবেষকদের জন্য কাজে আসবে।

উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিন মোহীত উল আলম। তিনি বলেন, নিজামুল ইসলাম সরফী বহুদিনের পরিচিত লেখক ও সংগঠক। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তার সাংগঠনিক দক্ষতা চোখে পড়ে। বর্তমানে লেখালেখিতে সক্রিয় আছেন। তাঁর গ্রন্থটি চট্টগ্রামের হাজার বছরের কৃতি সন্তানদের স্মরণের ক্ষেত্রে রেফারেন্স হিসেবে সমাদৃত হবে।

তৃতীয় চোখ প্রকাশক কবি আলী প্রয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক রনজিৎ কুমার দে, গবেষক এ ওয়াই এম জাফর, সাংবাদিক রাশেদ রউফ, শিক্ষক অজিত কুমার আইচ, ডা. দিলীপ দে, মুক্তিযোদ্ধা লেখক সিরু বাঙালি, কবি গল্পকার বিপুল বড়–য়া, লেখিকা ফরিদা ফরহাদসহ অন্যান্যরা।-বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *