নবযাত্রা প্রতিবেদন
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আইনি বাধা না থাকলে এবং নিয়মের মধ্যে পড়লে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানানো হবে। বিএনপিসহ রাজনৈতিক সব প্রতিপক্ষকে দাওয়াত দেওয়া হবে।
শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত নারী চালকদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
দেশের দীর্ঘতম পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন হবে। জাঁকজমকপূর্ণভাবে তা উদ্বোধনের পরিকল্পনা করেছে সরকার।
এতে সাড়া পাবেন কিনা-প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, তাদের শরিক দলগুলোকেও দাওয়াত দেওয়া হবে। তারা আসবে কি আসবে না, এটার থেকে দাওয়াত দিচ্ছি, এটা বড় ব্যাপার।