নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের মধ্যে চার বছর বয়সী মোবাশ্বেরা নামে আরেএ শিশু মারা গেছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নোয়াখালীর ভাসানচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরেএ শিশুর মৃত্যু হয়েছে। তার শ্বাসনালির বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে শিশুসহ সাতজন আহত হয়। এদের মধ্যে ওইদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাসেল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। বাকি ছয়জনকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। তাদের মধ্যে ৩জন শিশু ছিল। আজ (সোমবার) ৪ বছর বয়সী আরেক এক শিশুর মৃত্যু হয়।
হাসপাতালে বাকিদের মধ্যে চিকিৎসাধীন রয়েছে আমেনা খাতুন (২৪), জোবাইদা (২২), রবি আলম (৫), সোহেল (৫) ও রশমিদা (৩)।