লিভারের কর্মক্ষমতা বাড়ায় ধনেপাতা

নিজস্ব প্রতিবেদক
রান্নায় সবচেয়ে জনপ্রিয় উপাদানগুলোর একটি হচ্ছে ধনেপাতা। শুধু বাঙালি রান্নায়ই নয়, বিভিন্ন বিদেশী রান্নায়ও ধনেপাতার ব্যবহার হয়ে থাকে। এর সুগন্ধ যেকোনো খাবারের আকর্ষণ বাড়িয়ে দেয় কয়েকগুণ। যেমন- তেমন রান্না করেও শুধু শেষে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিলেই খাবারের স্বাদ বেড়ে যায়। শুধু যে খাবারের স্বাদই বাড়ায় তা নয়, ধনেপাতার রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা। জানা যায় ধনেপাতা পেটের সমস্যা দূর করে। এতে আছে এন্টি ইনফ্ল্যামটেরি উপাদান। এটি পাতা স্টমাক আলসারের মতো সমস্যা দূর করে। বদ হজমের সমস্যা দূর করে। পাশাপাশি দূর করে গ্যাসট্র্রিকের সমস্যাও। সুস্থ থাকার জন্য লিভার ভালো রাখা জরুরি। ধনেপাতা লিভারের জন্ডিসের মতো সমস্যা সারিয়ে তুলতে পারে। সেইসঙ্গে দূর করে লিভারের অন্যান্য সমস্যা। বাড়ে লিভারের কর্মক্ষমতা। শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে। শরীরের হাড়ের শক্তি বাড়াতে প্রয়োজনীয় সব উপাদান। যা পাওয়া যায় ধনেপাতায়। এতে আছে প্রচুর ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস। ডালের সঙ্গে বা সালাদে ধনেপাতা খেতে পারেন। তাতে হাড়ের ক্ষয় রোধ করা সহজ হয়। এছাড়া আর্থারাইটিসের সমস্যা দূর করে। চোখ ভালো রাখতে কাজ করে সুগন্ধি এ পাতা। এতে ভিটামিন এ ও ভিটামিন সি এবং ভিটামিন ই রয়েছে। সেইসঙ্গে এর এন্টি অক্সিড্যান্টস উপাদান দৃষ্টিশক্তি ভালো রাখে। এমনকী কনজাঙ্কটিভাইটিসের আশঙ্কাও দূর করে। চোখের ছোটখাটো আরও অনেক সমস্যাও সারিয়ে তোলে। রয়েছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার। প্রতিদিন ধনেপাতার রসের সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে ওজন নিয়ন্ত্রণে আসে। বারবার ক্ষুধা লাগার অনুভূতি কমবে এবং নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *