সড়ক দখল করে ব্যবসা: ২ ট্রাক তাল জব্দ করেছে চসিক

নবযাত্রা প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ বিআরটিসি মোড়ে সড়ক ও নালায় অবৈধভাবে তাল রেখে জনভোগান্তি সৃষ্টির অভিযোগে ২ ট্রাক তাল জব্দ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (২২ মে) চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে তাল রেখে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বুধবার (২১ মে) সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তাল সরিয়ে নিতে সতর্ক করে চসিক এবং ২৪ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে। যদিও প্রাথমিকভাবে ব্যবসায়ীরা তাল সরিয়ে নেওয়ার আশ্বাস দেয়, তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ব্যবস্থা না নেওয়ায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে ২ ট্রাক তাল জব্দ করা হয়। পাশাপাশি নালায় পানি চলাচলের পথ উন্মুক্ত করা হয়।
অভিযানকালে চসিকের পরিচ্ছন্ন বিভাগ প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। চসিক কর্তৃপক্ষ নগরবাসীর স্বাভাবিক চলাচল এবং জলাবদ্ধতা নিরসনে এ ধরনের অভিযান চলমান রাখার ঘোষণা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *