চলতি মাসে বঙ্গোপসাগরে এক-
দু’টি লঘুচাপের আভাস
চট্টগ্রামের দু’এক জায়গায়
শিলা বৃষ্টির আভাস আজ
নিজস্ব প্রতিবেদক
চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পাশাপাশি এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখি ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে তীব্র থেকে অতিতীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
গতকাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। এ মাসে দেশে পাঁচ থেকে সাত দিন বিক্ষিপ্তভাবে শিলাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখি ঝড় হতে পারে।
অধিদপ্তরের উপপরিচালক মো. ছাদেকুল আলম জানান, এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ৫ থেকে ৭ দিন বিক্ষিপ্তভাবে শিলাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখি ঝড়ের আভাস রয়েছে।
এছাড়া চলতি মাসে ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা। হতে পারে ঘূর্ণিঝড়। এসময় বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এপ্রিলে দেশে দুই থেকে চারটি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং এক থেকে দুটি তীব্র (৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে অতিতীব্র (৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এমাসে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি সময়বিশেষ দ্রুত বাড়তে পারে। এতে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে অন্যত্র, দেশের সব প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ থাকতে পারে বলে দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চট্টগ্রামে আজকের আবহাওয়া:
এদিকে, আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রামের বিভিন্ন জায়গার বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে। এসময় দু’এক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাতাসের দিক ও গতিবেগ: দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১৫ কি. মি যা অস্থায়ীভাবে দকমা হাওয়া আকারে ২৫ কি. মি বা আরও অধিক বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত ও সূর্যোদয় : সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৮মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৪টা ৪৫ মিনিটে।
জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় ভোর ৫টা ৫০মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ দুপুর ১২টা ৩মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।