নিজস্ব প্রতিবেদক
নগরীর পাঁচলাইশ থানার চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাহমুদুল হাসানকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার কুমিল্লার বুড়িচং থানাধীন ভারেল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। তিনি বলেন, কুমিল্লায় অভিযান চালিয়ে তিনটি চেক প্রতারণা মামলার আসামি মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। চেক প্রতারণা মামলায় মাহমুদুল হাসানকে ২ বছর ৬ মাস বিনাশ্রম কারাদ- দেন আদালত। এছাড়া তার বিরুদ্ধে আরও চারটি চেক প্রতারণা মামলা আদালতে বিচারধীন রয়েছে।