নাইক্ষ্যংছড়িতে অভিনব কৌশলে গাঁজা পাচার, বিজিবির হাতে আটক ১

নবযাত্রা ডেস্ক

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবি অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে।

বিজিবি সূত্র জানায়, সোমবার সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর আদর্শগ্রাম চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রামু থেকে আসা একটি সিএনজি তল্লাশি করা হলে অভিযুক্ত ব্যক্তি মো. ইউনুছ সিকদার (৪৫) তার পেট ও পায়ে লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করার চেষ্টা করছিল।

আটককৃত ইউনুছ সিকদার কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পশ্চিম তিতারপাড়া গ্রামের মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, বিজিবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *