হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা: আবাসিক ভবনে আঘাত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

স্থানীয় জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, রোববার বিকেলের দিকে পাঁচতলা একটি ভবনে এই হামলা হয়। বিস্ফোরণের পরপরই ভবনটির কিছু অংশ ধসে পড়ে এবং ভেতরে আটকা পড়েন কয়েকজন বাসিন্দা।

দমকল ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। রাতভর তল্লাশি চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

এখনও অন্তত দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটির বিস্ফোরণক্ষমতা ছিল বেশ শক্তিশালী, যা ভবনের বড় ধরনের ক্ষতি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *