নারীরা স্বনির্ভরশীল হতে গিয়ে বেড়েছে ডির্ভোসের হার

শাহিনা সুলতানা
উপপরিচালক
স্থানীয় সরকার বিভাগীয়
কমিশনারের কার্যালয়

মরিয়ম জাহান মুন্নী

শিক্ষিত সমাজে ডির্ভোসের হার বেড়েছে। এরকারণ একটা মেয়ে চাইছে সে নিজে কিছু করবে কিন্তু পরিবার তাকে সহযোগিতা করছে না। এটি একটা পর্যায় গিয়ে সংসার ভাঙনে দাঁড়ায়।
দেশে নারী শিক্ষা, কর্মসংস্থানের হার বাড়লেও এখনো কর্মক্ষেত্রে চিন্তা করা হয় এ কাজটা নারীর দ্বারা হবে না। এ ধারণাটি পাল্টাতে হবে। কারণ নারী জন্মসূত্রে একটি শারীরিক গঠন নিয়ে তৈরি হয়েছে এবং পুরুষ আরেকটি শারীরিক গঠন নিয়ে তৈরি হয়েছে। নারী তার শারীরিক এবং মানসিক অবস্থান থেকে তারই সামর্থ্য অনুযায়ী নিজের কাজ করছে। এটি দেখতে হবে নারীর অধিকার এবং যোগ্যতা জায়গা থেকে। আবার একজন পুরুষ তার শারীরিক অবস্থান থেকে যেটুকু কাজ করতে পারে এটি তার অধিকার এবং যোগ্যতা। নারী কম পারে পুরুষ বেশি পারে বিষয়টা এভাবে দেখা ঠিক নয়। কারণ এটি আজকালের ঘটনা নয় বরং পৃথিবীর জন্ম থেকেই হয়ে আসছে।


তিনি বলেন, নারীবান্ধব পরিবেশ এখনো পুরোপুরি তৈরি হয়নি। কারণ রেলস্টেশন, বাসস্টেশন, বিভিন্ন মার্কেটে এখনো নারীদের জন্য বাথরুম নেই। বাচ্চাদের ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থা এখনো নেই। যা নারীর জন্য বাধ্যতামূলক থাকার কথা।


শাহিনা সুলতানা আরও বলেন, আজকের এ অবস্থানে আমাকেও আসতে কম প্রতিবন্ধকতা পার হতে হয়নি। এগিয়ে যাওয়ার পথে বাবার পাশাপাশি মায়ের অবদান অনেক বেশি। বাবা মায়ের ইচ্ছে থাকলেও চারপাশের আত্মীয়রা সব সময়ই বাবামাকে প্রভাবিত করতে চাইতো পড়ালেখা বন্ধ করে দিতে। কিন্তু পরিবারে সহযোগিতা ছিল বলে তারা সফল হয়নি। আবার বৈবাহিক জীবনেও আমার স্বামীর সহযোগিতায় বিদেশে গিয়ে ডিগ্রি নিয়ে আসতে পেরেছি। মেয়েদের সফলতার পেছনে পারিবারিক সহযোগিতা না থাকলে এগিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে যায়। তাই নারী বিবাহিত কিংবা অবিবাহিত যে অবস্থানেই থাকুক না কেন সহযোগিতা পেলে যার যার জায়গা থেকে এগিয়ে যাবেই।  


উত্তরণের উপায়: যে নারীরা এখনো পিছিয়ে এ ক্ষেত্রে আগে এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহিৃত করতে হবে। সেই সমস্যাগুলো একএক করে সমাধানের উদ্যোগ নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা বিষয়ক কর্মশালা করতে হবে। যে এলাকায় যেমন পরিবেশ পরিস্থিতি এবং এলাকার মানুষের কর্মজীবীকা কিসের উপর নির্ভরশীল সেটি চিহিৃত করে সেসব বিষয়ের উপর নারীদের প্রশিক্ষিত করে তুলতে হবে। তাদের অর্থনৈতিক কর্মকা-ের সাথে সংযুক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *