নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় একটি পুকুর থেকে শুক্কুর (৪৮) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে কাজী মসজিদ সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শুক্কুর হাজিক্যাম্প এলাকার বাসিন্দা এবং নূর আহম্মদের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পাহাড়তলী থানা পুলিশ। প্রাথমিকভাবে মরদেহের চোখে আঘাতের হালকা চিহ্ন দেখা গেছে।
পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন দাশ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।