শাবনূরকে নিয়ে আবেগি পূর্ণিমা

নবযাত্রা ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেত্রী শাবনূর ও পূর্ণিমা। দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন দেখা গেল পূর্ণিমার সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে। সামাজিক মাধ্যমে শাবনূরের সঙ্গে কাটানো একটি স্মরণীয় মুহূর্তের ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওটিতে দুই তারকাকে হাস্যোজ্জ্বল ও আন্তরিক পরিবেশে সময় কাটাতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। তিনি শাবনূরকে বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে বলেন, পর্দার সাফল্যের বাইরেও শাবনূর আপু একজন অসাধারণ মনের মানুষ। প্রায় দুই-তিন বছর আগে তার সঙ্গে কাটানো মুহূর্তটি আজও জীবনের অন্যতম স্মরণীয় স্মৃতি। পোস্টে পূর্ণিমা আরও লেখেন, বাংলা সিনেমায় শাবনূর আপুর অবদান অবিস্মরণীয়। মানুষ হিসেবেও তিনি অনন্য।
বড় পর্দায় তাকে খুব মিস করেন বলেও জানান এই অভিনেত্রী। সবশেষে শাবনূরের সুস্থতা, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন পূর্ণিমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *