হামের উপসর্গ নিয়ে আরো ১৭ শিশু হাসপাতালে ভর্তি দুইজনের শনাক্ত

নবযাত্রা প্রতিবেদক

চট্টগ্রামের সরকারি–বেসরকারি বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গতকাল আরো ১৭ শিশুকে ভর্তি করা হয়েছে। এছাড়া পরীক্ষায় আরো ২ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৩ জনের হাম ও ১জনের রুবেলা শনাক্ত হয়েছে। অন্যদিকে গতকাল ২০জন শিশুর পরীক্ষার নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২২১ জনের। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন করে ভর্তি হওয়া এসব রোগীর মধ্যে ১৫ জনে নগরী এবং ২ জন উপজেলার। এ নিয়ে সর্বমোট ৯৫জন শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে নগরীর সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, আজ (গতকাল) বিশেষ টিকাদান কর্মসূচি হয়েছে। হাম শনাক্তকৃত ও সন্দেহভাজনদের নিয়মিত চিকিৎসার আওতায় আনা হচ্ছে এবং প্রয়োজনীয় নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *