নবযাত্রা প্রতিবেদন
দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবারও সভাপতি নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং দ্বিতীয়বারের মতো জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের রাজবাড়ি মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে ও ইকবাল হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, মেহের আফরোজ চুমকি, সংরক্ষিত নারী সংসদ সদস্য শামসুন নাহার ভূঁইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান প্রমুখ।