দুদক শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট চেয়ে চিঠি পাঠালো

নবযাত্রা ডেস্ক

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্লট জালিয়াতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ হেডকোয়ার্টারকে চিঠি পাঠিয়েছে।

দুদকের তদন্ত কর্মকর্তারা বৃহস্পতিবার চিঠিতে জানিয়েছেন, আসামিরা বিদেশে অবস্থান করছেন এবং ন্যায় বিচারের স্বার্থে তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করানো প্রয়োজন। চিঠিতে অনুরোধ করা হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে রেড অ্যালার্ট জারি করা হোক।


এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ সংক্রান্ত জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্য আসামিদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সম্পন্ন হয়েছে। এর আগে মামলায় জব্দ করা ৪৪টি নথির সাক্ষ্যগ্রহণ ইতিমধ্যেই শেষ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *