আজ আন্তর্জাতিক এমএসএমই দিবস

নবযাত্রা প্রতিবেদক
আজ ২৭ জুন আন্তর্জাতিক এমএসএমই দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত আজ বাংলাদেশেও দিবসটি পালন করা হয়েছে।  
জাতিসংঘের হিসাবে বিশ্বব্যপী ব্যবসার ৯০ ভাগ, কর্মসং¯’ানের ৬০-৭০ ভাগ ও জিডিপির ৫০ ভাগ এমএসএমই খাতের অবদান। বাংলাদেশের ক্ষেত্রে ব্যবসার প্রায় ৯৯ ভাগ ও কর্মসং¯’ানের প্রায় ৮০ ভাগ হলেও জিডিপিতে এ খাতের অবদান এখনো তুলনামূলক কম। তবে বর্তমান সরকারের উদ্যোক্তাবান্ধব নীতিমালা এবং কর্মসূচির কারণে দেশে উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়নে অনুকূল পরিবেশের সৃষ্টি হয়েছে। এসএমই ফাউন্ডেশন সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এ লক্ষ্যে কাজ করে যাছ।
আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে দেশের সব মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে জানাই আন্তরিক শুভে”ছা ও অভিনন্দন। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, বর্তমান অভ্যন্তরীণ ও বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে টেকসই রাখা এবং সুষম অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এমএসএমই খাতের ভূমিকা ও অবদান অব্যহতভাবে বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *