নবযাত্রা ডেস্ক
আজ ৭ এপ্রিল, ই-কমার্স দিবস। দেশের ই-কমার্স খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আজ বৃহস্পতিবার ‘ই-কমার্স দিবস’ উদ্যাপন করছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এ ছাড়া আজ থেকে সপ্তাহজুড়ে উদ্যাপিত হচ্ছে ‘ই-কমার্স সপ্তাহ’। দিবসটির এবারের প্রতিপাদ ̈ হচ্ছে ‘গ্রাম থেকে বিশ্বে, ই-কর্মাসই শীর্ষে’। ২০১৪ সালে ৬০টির মতো ই-কমার্স প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের নিয়ে যাত্রা শুরু করে ই-ক্যাব। ২০১৫ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ই-বাণিজ্যের প্রচার ও প্রসারে ই- কমার্স দিবস পালন করা হয়। বর্তমানে ই-ক্যাবের সদস্যসংখ্যা প্রায় ১ হাজার ৭০০। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এই বছরও দিনটি পালিত হচ্ছে।
ই-ক্যাবের প্রায় ১ হাজার ৭০০ সদস্য প্রতিষ্ঠানসহ সারা দেশের ই-কমার্স সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধি ও ই-কমার্স উদ্যোক্তারা দিবসটি উদ্যাপন করছেন।