নবযাত্রা প্রতিবেদক
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো দ্রুত প্রণয়নের আশ্বাস দিয়েছে জাতীয় বেতন কমিশন। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছেন, নির্ধারিত সময় ছয় মাস হলেও এর আগেই চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে।
রোববার বিকেলে রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, বেতন কাঠামো অবশ্যই বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। একই সঙ্গে তিনি স্বাস্থ্যবিমা অন্তর্ভুক্ত করার ওপরও গুরুত্ব দেন।
গত জুলাইয়ে এক দশক পর নতুন বেতন কমিশন গঠন করা হয়। কমিশন বেতন, ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির জন্য আলাদা কাঠামোর বিষয়েও সুপারিশ করছে।
নতুন কাঠামো চূড়ান্ত হলে লাখো সরকারি কর্মচারীর আর্থিক সুবিধায় পরিবর্তন আসতে পারে।