বাঙ্গি মস্তিষ্কে অক্সিজেন
প্রবাহে সহায়তা

নিজস্ব প্রতিবেদক


এখন বাঙ্গির মৌসুম। বাজারে ভরপুর গ্রীষ্মের এই ফল। বাঙ্গি বা ফ্রুটি আমাদের দেশীয় একটি ফল। তবে রসাল এ ফলটির মিষ্টি কম হওয়ায় অনেকে খেতে চায় না। কিন্তু পুষ্টিগুণের জুড়ি নেই বাঙ্গির। বাঙ্গির পুরোটাই জলীয় অংশে ভরপুর। এটি ভিটামিন ‘সি’, শর্করা ও সামান্য ক্যারোটিন সমৃদ্ধ। বাঙ্গি মস্তিষ্কে অক্সিজেন প্রবাহে সহায়তা করে শরীরের অবসাদ ভাব দূর করে। বাঙ্গিতে আছে পচুুর পরিমাণে আঁশ বা ডায়াটারি ফাইবার। যা খাবার হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করে। এই ফলের পটাশিয়াম আছে যা উচ্চ রক্তচাপ প্রতিরোধে সক্ষম। গর্ভবতী মায়েদের জন্য খুব উপকারী বাঙ্গি। নিয়মিত বাঙ্গির শরবত খেলে খাবারে অরুচি, নিদ্রাহীনতা, আলসার ও অ্যাসিডিটি দূর হয়। তা ছাড়া এই ফলে নেই কোনো চর্বি বা কোলেস্টেরল। তাই বাঙ্গি খেলে মুটিয়ে যাওয়ার ভয় নেই একেবারেই। বাঙ্গিতে প্রচুর পরিমানে ভিটামিন এ , বি ও সি বিদ্যমান। ভিটামিন এ চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে। অন্যদিকে ভিটামিন সি ত্বক ভালো রাখতে সহায়তা করে। সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও এতে আছে ভিটামিন বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন ও ভিটামিন সি-র সংমিশ্রণ আমাদের শরীরের কাটাছেড়া দ্রæত শুকাতে সাহায্য করে। বাঙ্গি ত্বকের বয়সের ছাপ দূর করে। এটি ত্বকের কোষ নষ্ট হয়ে গেলে তা ঠিক করতে সাহায্য করে। বাঙ্গির প্রোটিন কম্পাউন্ড ত্বককে করে সুন্দর। বাঙ্গি মধুর সঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। এভাবে নিয়মিত ব্যবহার করলে ব্রণ দূর হয়। যারা একজিমা সমস্যায় ভুগে প্রতিদিন এক গাস বাঙ্গির শরবত খেলে দারুণ উপকার পাবে। এ ছাড়াও বাঙ্গি ভালো করে বেন্ড করে ছেঁকে রসটুকু বের করে তা লোশনের মতো ব্যবহার করুন। এতে ব্রণ এবং একজিমার সমস্যা অচিরেই দূর হয়। এর একটি গুরুত্বপূর্ণ উপাদান ‘ইন্সনিটোল’, যা নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া প্রতিরোধ করে থাকে। এ ছাড়া বেন্ড করা বাঙ্গি শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনারের মতো ব্যবহার করাও ভালো। এছাড়াও বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট। গরম ও অতিরিক্ত রোদের জন্য হয় সানবার্ন, সামার বয়েল, হিট হাইপার পাইরেক্সিয়া। বাঙ্গির রস এই অসুখগুলো প্রতিরোধ করতে সাহায্য করে। বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে পানি, যা গরমে শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *