রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী কবিগুরু বাংলা ও বাঙালির অহংকার

নবযাত্রা প্রতিবেদক

বাংলা সাহিত্যের অনন্য প্রতিভাবান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার বিকাল ৫টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আলোচনাসভা ও সাংস্কৃৃতিক অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চট্টগ্রাম মু. মাহরুফ উলাহ মারুফ।

জেলা শিল্পকলা একাডেমির কাযনির্বাহী সদস্য জেসমিন সুলতানা পারু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমি কাযনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন।

এসময় বক্তারা বলেন, কবিগুরু বাংলা ও বাঙালির অহংকার। অসাধারণ সব সাহিত্যকর্ম দিয়ে তিনি বিস্তৃত করেছেন বাংলা সাহিত্যের পরিসর। জীবন সংগ্রামের প্রতিটি ক্রান্তিকালে আমাদের পাশে থাকেন রবীন্দ্রনাথ।

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমিসহ সমবেত সঙ্গীত পরিবেশন করে অভ’্যদয় সঙ্গীত অংগন। দলীয় নৃত্য পরিবেশন ওড়িসী টেগোর এন্ড ডান্স মুভমেন্ট সেন্টার। একক সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কাবেরী সেনগুপ্তা, মো. মোস্তফা কামাল, আইরিন সাহা, শ্বাশতী তালুকদার, লাকী দাশ, শ্রেয়সী রায়, আবদুর রহিম, অনিন্দিতা মুৎসুদ্দী ও দৈত সঙ্গীত পরিবেশন করেন শিবিকা পাল ও পুজা বনিক। একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী কঙ্কন দাশ। অনুষ্ঠান স ালনায় ছিলেন আবৃত্তিশিল্পী ও উপস্থাপক শ্রাবনী দাশগুপ্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *