লালানগর প্রবাসী বিএনপি পরিবারে সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বখতিয়ার উদ্দীনর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলার প্রতিবাদ

রাঙ্গুনিয়া উপজেলার ১৫ নং লালানগর ইউনিয়ন প্রবাসী বিএনপি পরিবারের পূণঘটিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে লালানগর প্রবাসী বিএনপি পরিবারের উপদেষ্টা নাজিম উদ্দীনের সভাপতিত্বে লালানগর প্রবাসী বিএনপি পরিবারের বিভিন্ন সদস্যগণ উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।বক্তারা সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাত্রা করেছেন, তার জন্য সবাই দোয়া কামনা করেন যাতে তিনি সুস্থ হয়ে পুনরায় বাংলাদেশে ফিরে আসতে পারেন।বক্তারা সাম্প্রতিক সময়ে লালানগর ৫ নম্বর ওয়ার্ডে একটি অপমৃত্যু নিয়ে আলোচনা করেন। উক্ত আলোচনা সভায় লালানগর প্রবাসী বিএনপি পরিবারের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বখতিয়ার উদ্দীন কে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা সমালোচনা করে বলেন, দীর্ঘ ষোল বছর স্বৈরাচার হাসিনার অত্যাচার সহ্য করার পরেও বর্তমানে বিএনপির সু-সময়ে এসে আমাদের দলীয় কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানি মূলক মামলা দিয়ে যাচ্ছে ফ্যাসিবাদের দোসররা। লালানগর প্রবাসী বিএনপি পরিবারের উপদেষ্টা নাজিম উদ্দীন বলেন, ইঞ্জিনিয়ার বখতিয়ার দলের জন্য একজন নিবেদিত প্রাণ। তার দলীয় কর্মকাণ্ড ও জনপ্রীয়তায় ইষান্বিত হয়ে একদল স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে।তারই অংশ হিসেবে একটা অপ মৃত্যুর মামলায় তাকে হয়রানি করার জন্য আসামি করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বখতিয়ার কে এই হয়রানি মূলক মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যান্য বক্তারা উপদেষ্টা নাজিমুদ্দীনের সাথে একমত হয়ে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি অপমৃত্যুর ঘটনায় আমাদের দলীয় কর্মীদের নামে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা দিয়ে দল থেকে তাদের দূরে সরিয়ে রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এবং লালানগর প্রবাসী বিএনপি পরিবারের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বখতিয়ার ভাই সহ আমাদের দলীয় কর্মীদের মামলা থেকে অব্যাহতির জোড় দাবি জানাচ্ছি।উল্লেখ্য, আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ফারুক, নুর মোহাম্মদ ,ইউসুফ নুর, ইলিয়াস হায়দার, মাহবুব , টিটু, ইয়াকুব ,ফরহাদ,বেলাল, সুমন,ইসকান্দর,নেজাম,সেকান্দর ৬-সেকান্দর-৫,জাবেদ-রাজুখোরশেদ,ইসমাইল,আবু,সহ আর‌ও অনেকে।-বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *