অনলাইন ডেস্ক
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে শিগগিরই এটি বাস্তবায়ন হতে পারে বলে জানা গেছে।
গত সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে প্রস্তাবটি মন্ত্রণালয়ের বাজেট শাখায় জমা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে চলতি বছর থেকেই শিক্ষক-কর্মচারীরা এই সুবিধা পেতে পারেন।
তথ্য অনুযায়ী, প্রায় ৩ লাখ ৯০ হাজার ২৩৯ জন শিক্ষক ও কর্মচারী এ ভাতার আওতায় আসবেন। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক-কর্মচারীর সংখ্যা উল্লেখযোগ্য।
এতদিন সরকারি চাকরিজীবীরা বৈশাখী ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন