জোরারগঞ্জে র্যা বের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২, কাভার্ড ভ্যান জব্দ

নবযাত্রা প্রতিবেদন
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যা ব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

র্যা ব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ গাঁজা চট্টগ্রামের দিকে আনা হচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে করেরহাট এলাকার সায়মন ফিলিং স্টেশনের বিপরীত পাশে র্যা ব একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে সন্দেহভাজন কাভার্ড ভ্যানটি পৌঁছালে র্যা বের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় র্যা ব সদস্যরা ধাওয়া করে বেলাল হোসেন (৩৫) ও আব্দুল রাজ্জাক (৪৫) নামে দুইজনকে আটক করে। তারা উভয়ই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।

পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

র্যা ব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র্যা ব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, মাদকসহ আটক দুইজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *