পেঁপে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে হজমের সমস্যা দূর করে

নিজস্ব প্রতিবেদক

খুব পরিচিত একটি ফল পেঁপে। এই ফলের পুষ্টিগুণ যেমন প্রচুর, তেমনি শরীর-স্বাস্থ্য ভালো রাখতে খুবই কার্যকর। হৃদযন্ত্র ভালো রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমের সমস্যা দূর করাসহ অনেকগুলো শারীরিক উপকারিতা রয়েছে পেঁপেতে।  

পেঁপের যতো উপকারিতা
খেতে অনেকটাই সুস্বাদু এই ফলের ১০০ গ্রামে ৩৯ ক্যালরি থাকে। প্রোটিন, কার্বোহাইড্রেট, আঁশ, ভিটামিন এ,বি,সি,ডি আছে। এছাড়া পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম ও এলবুমিন এনজাইম রয়েছে। অনেক রোগ সারাতে কার্যকর ফলটি শত শত বছর ধরেই স্বীকৃত। অনেক ক্ষেত্রে পোকা মাকড়ের কামড়, অল্প পোড়ায় পরিত্রাণ পেতে পেঁপের জুস লাগালে উপকার পাওয়া যায়। লিভার ও ব্লাড সুগার স্বাভাবিক রাখে, অন্ত্রের ক্ষতিকর উপাদান দূর করে। শরীর সতেজ হয় ও জীবনী শক্তি ফিরে পাওয়া যায়। পাকস্থলীর অতিরিক্তি এসিড দূর করে, গ্যাস্ট্রিক ও বুক জ্বালা দূর করে। বাড়ন্ত শিশুর জন্য পেঁপে একটি আদর্শ খাবার।

পেঁপেতে থাকা এন্টি অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এগাছের মূল ও ফুল কিডনি রোগ, ব্রংকাইটিস ও জন্ডিস সারায়। বেশ কিছু গবেষণায় জানা গেছে, কাইমোপ্যাপিন নামের এনজাইম থাকায় পেঁপে ওসটিওআথ্রাইটিস ও রিউমেটয়েড রোগ সারায়। যেসব নারীর অনিয়মিত রজঃস্রাব হয় তাদের জন্য পেঁপের জুস উপকারি। এক্ষেত্রে কাঁচা বা পাকা পেঁপে খেলেও উপকার পাওয়া যায়। যেহেতু এই ফল শরীর উত্তপ্ত করে, তাই এটি ‘হট ফুড’ হিসেবেও স্বীকৃত। প্রচুর ভিটামিন ই, সি ও ফলেট থাকায় মল ত্যাগে সমস্যা বা কোষ্ঠকাঠিন্য দূর করে। কাঁচা পেঁপে ও তার জুস হজমে সহায়তা করে। পেঁপেতে থাকা আঁশ বাওয়েল মুভমেন্ট  স্বাভাবিক রাখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি কমে যাওয়ার যে আশঙ্কা দেখা দেয়, তা দূর করতে পেঁপে খাওয়া জরুরি। এই ফলে থাকা বিটা ক্যারোটিন নামের এন্টি অক্সিডেন্ট দৃষ্টিশক্তি ভালো রাখে। শরীরের কোথাও পুড়ে গেলে পেঁপের নির্যাস ব্যবহার করে স্বস্তি পাবেন। কারণ কাইমোপ্যাপিন ও প্যাপিন এনজাইম শরীরের যন্ত্রণা সারাতে সাহায্য করে। বয়োঃসন্ধিকালে মুখমণ্ডলে ময়লা জমার কারণে ব্রণ দেখা দেয়। ব্রণ দূর করতে নিয়মিত পেঁপে খেলে ত্বক পরিষ্কার হবে। এছাড়া পেঁপের ভেতরের অংশসহ মাস্ক হিসেবে মুখে ব্যবহার করলে ব্রণ দূর হয়।

পেঁপের অপকারিতা:
অতিরিক্ত পেঁপে খেলে শরীর ক্ষতিগ্রস্ত হয়। পেঁপে কিন্তু গর্ভবতী নারীদের জন্যও ক্ষতিকর। পেঁপে খেলে গর্ভপাতের আশঙ্কা দেখা দিতে পারে। পেঁপের কালো বিচিগুলোও শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। এগুলোতে টক্সিক এনজাইম কারপাইন থাকে মস্তিষ্কে অসাড়তা করে কার্ডিয়াক ডিপ্রেশন বা প্যারালাইসিস করতে পারে। কাঁচা পেঁপের রস বিষাক্ত ও ক্ষতিকর। এর নির্যাস শরীরে চুলকানি সৃষ্টি করতে পারে। এটি পান করলে বদহজম, বিষক্রিয়া ও এবডোমিনালে ব্যথা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *