অনলাইন ডেস্ক
দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন ঘটেছে। ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে এবং রোববার বাজারে একই দামে সোনা বিক্রি হচ্ছে।
নতুন দর অনুযায়ী—
২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,৪৭,৯৭৭ টাকা
২১ ক্যারেট: ২,৩৬,৭২১ টাকা
১৮ ক্যারেট: ২,০২,৮৯৫ টাকা
সনাতন পদ্ধতি: ১,৬৫,২৭৯ টাকা
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২,৫২,৪০৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।