১ হাজার প্রতিযোগর অংশগ্রহণে শিল্পকলাপ্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে

আজ প্রতিযোগিতার ফল প্রকাশিক হবে শিল্পকলার ওয়েব সাইডে।

নবযাত্রা প্রতিবেদক


প্রায় এক সহস্ত্রাধিক প্রতিযোগির অংশগ্রহণে চট্টগ্রাম জেলা পর্যায়ে দু’দিন ব্যাপী শুরু হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিযোগিতা ২০২৪।


গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত প্রতিযোগিতা চলতে থাকে। প্রতিযোগিতার প্রথম দিনে ক, খ, গ বিভাগের ১০টি বিষয়ের উপর জেলার ১৫ উপজেলা থেকে প্রতিযোগীরা অংশ নেয়। রেজিস্ট্রেশন করা বাকি প্রতিযোগিরা আজ মঙ্গলবার অংশগ্রহণ করবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রতিযোগিতাটি দেশের ৬৪ জেলা পর্যায়ে ও ঢাকা মহানগর দুই সিটি কর্পোরেশনসহ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ২৫ জুনের মধ্যে সকল জেলা শিল্পকলা একাডেমি ও মহানগরে প্রতিযোগিতা শেষ হবে।


চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অফিস সূত্রে জানায়, গতকাল সোমবার প্রতিযোগিতার প্রথম দিন সকাল থেকে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, গণজাগরণের গান(দেশাত্ববোধক/ভাষার গান/মুক্তিযুদ্ধভিত্তিক/বঙ্গবন্ধুকে নিয়ে গান/গণসংগীত, লোক সংগীত, সাধারণ নৃত্য সৃজনশীল নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, লোক নৃত্য, একক আবৃত্তি (কবিতা/ছড়া), একক অভিনয়সহ এই ৯ বিভাগে প্রতিযোগিরা অংশ নেয়। আজ বিকেল তিনটায় ক, খ, গ বিভাগে উন্মেক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় বাকিরা অংশগ্রহণ করবেন। এছাড়া উপরে উল্লেখ্য বিষয়ের প্রতিযোগিতাও আজ চলবে। প্রতি গ্রুপের প্রথম স্থান অর্জনকারীরা ঢাকায় জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।


শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিন শিকার বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সারাদেশে শিল্পকলা প্রতিযোগিতা ২৪ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা পর্যায়েও শিল্পকলা প্রতিযোগিতা ২৪ অনুষ্ঠিত হয়েছে গতকাল দিনব্যাপী। আজ দ্বিতীয় দিনও জেলার ১৫ উপজেলা থেকে আসা প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। জেলার প্রত্যন্ত অঞ্চলের প্রতিযোগী এবং অভিভাবকদের মধ্যে এই প্রতিযোগিতাকে নিয়ে অনেক উৎসাহ রয়েছে।
তিনি জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবানদের প্রতিভার মর্যাদা দিতে এবং কোমলমতি শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করতেই মূলত দেশ ব্যাপী এমন বড় পরিসরে আয়োজন করা। চট্টগ্রামের সর্বস্তরের সাংস্কৃতিক সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক- সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে জেলা পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে প্রত্যেক বিভাগে প্রথম হওয়া প্রতিযোগিরা ঢাকায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।


এদিকে, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আসা শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দিপনা দেখা যায়। সারাদিন লাইনে দাঁড়িয়ে অংশগ্রহণ করেন প্রতিযোগিরা। তাদের সাথে উপস্থিত ছিলেন অভিভাবকরাও। আজ ২৫ জুন রাতে শিল্পকলার ওয়েব সাইডে প্রতিযোগিদের ফলাফল প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *