নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

নবযাত্রা আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেপালের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন। শনিবার এক অভিনন্দন বার্তায় তিনি নেপালের নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানান।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে সুশীলা কার্কির প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নেপালের জনগণ যে আস্থা ও বিশ্বাস রেখে তাঁকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে, সেটিকে বাংলাদেশ গুরুত্বসহকারে বিবেচনা করে।


তিনি আশা প্রকাশ করেন, কার্কির নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে আরও এগিয়ে যাবে। একই সঙ্গে তিনি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় প্রাণ হারানোদের প্রতি গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি।

বার্তায় প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর নেতৃত্বে আরও মজবুত হবে। পাশাপাশি তিনি সুশীলা কার্কির ব্যক্তিগত সুস্বাস্থ্য ও সফলতা এবং নেপালের জনগণের অগ্রগতি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *