রাজধানীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেস্ক
রাজধানীতে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে বনানীর এরশাদ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ অন্যান্যরা।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানান, রাজধানীতে হাম সংক্রমণ প্রতিরোধে শিশুদের এই টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *