মাদক ও সাইবার অপরাধে কঠোর বার্তা: জিরো টলারেন্স নীতিতে অটল পুলিশের আইজিপি

নিজস্ব প্রতিবেদক

মাদক ও সাইবার অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, এসব অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি শুধু ঘোষণা নয়, বাস্তবায়নেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সোমবার রাজধানীর সিআইডি সদর দপ্তরে অনুষ্ঠিত জানুয়ারি-মার্চ ২০২৬ সময়কালের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশের প্রতিটি সদস্য যদি নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেন, তাহলে বাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। তিনি উল্লেখ করেন, সম্মিলিত প্রচেষ্টার ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে এবং সাম্প্রতিক জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে পুলিশ বাহিনী নতুন আত্মবিশ্বাস অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *