একাত্তর ইস্যুতে অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে জামায়াত

নবযাত্রা প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের নেতারা সম্প্রতি রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া ও মোনাজাত করেছেন। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে জামায়াত-সমর্থিত কোনো সংগঠনের এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ এটিই প্রথম।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ঘটনাকে জামায়াতে ইসলামীর দীর্ঘদিনের বিতর্কিত অবস্থান থেকে ধীরে ধীরে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে। বিশেষ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে দলটির যে সমালোচনা রয়েছে, সেটির প্রতি নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশের প্রচেষ্টা হতে পারে এ পদক্ষেপ।

দলীয় সূত্র জানায়, জামায়াত ভবিষ্যতে এ ধরনের প্রতীকী কর্মসূচি আরও আয়োজনের চিন্তা করছে। তবে আনুষ্ঠানিকভাবে দল এখনো কোনো ঘোষণা দেয়নি।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের টিকে থাকতে হলে তাদের অতীতের অবস্থান পর্যালোচনা ও পরিবর্তনের বিকল্প নেই। একাত্তরের প্রশ্নে নরম সুরে এগোনো সেই পরিবর্তনের সূচনা কিনা—এখন তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *