ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ

নবযাত্রা ডেস্ক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের বসুরহাট-দাগনভূঁইয়া সড়কের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ওবায়দুল কাদেরের বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন সড়কের ওপর কালো টেপপেঁচানো একটি কৌটা পড়ে আছে। তবে তাঁরা ঘটনাস্থলে দুর্বৃত্তদের কাউকে দেখেননি।

এ ঘটনার পরপরই কোম্পানীগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। জানা যায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *