নজরুল ইসলাম ভুঁইয়া
গভীর সমুদ্রের লোনা জল থেকে
ধেয়ে আসছে যেন হিংস্রতার বেশে
ধ্বংস যজ্ঞ চালিয়ে সবই করবে শেষ
মানবের চোখে মুখে উদ্বেগ উৎকণ্ঠা
বেঁচে থাকার তীব্র লড়াইয়ে
বারবার হেরে যায় তারা।
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, সিডর, আইলার তান্ডব
বারবার মনে পরে যায়
যখন আসবে শুনি
কোন হিংস্র দানব ঝড়।
ধেয়ে আসছে সিভিয়ার সাইক্লোন
উপচে পড়বে স্থলসীমার উপকূলে
নাম নিয়ে কাইতানে সিত্রাং,
মহাবিপদ সংকেত বাজিয়ে গর্জে উঠেছে
কে রুখিবে তারে, আছে কার এমন সাধ্য?
কে সে রক্ষক হয়ে সাজিবে সং।
প্রবল ঝড়ের সাথে তীব্র বায়ু বয়ে চলছে
সুদীর্ঘ বৃক্ষরাজি নুয়ে পড়ে জানান দিচ্ছে,
ঘর-বাড়ি, বৃক্ষরাজি সব ভেঙেচুরে চুরমার
মানুষ অসহায় ছন্নছাড়া হয়ে যাচ্ছে।
তারিখঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ইং।
৮ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ।
২৭ রবিউল আউয়াল, ১৪৪৪ হিজরি।